রাঙ্গুনিয়ার ৫ কমিউনিটি সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসমাঈল হোসেন,রাঙ্গুনিয়া:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় করোনাভাইরাস সংক্রামণের মধ্যে অতিরিক্ত লোকসমাগম করে বিয়ের আয়োজন করায় ৫ কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার আপন কমিউনিটি সেন্টার, হাবীব কমপ্লেক্স, রেডিসন কমিউনিটি সেন্টার, চৌধুরী কমিউনিটি সেন্টার ও মাস্টার কমিউনিটি সেন্টারে এই অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী। এসময় করোনা সচেতনতায় রোয়জারহাটসহ বিভিন্ন বাজারে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট রাজিব চৌধুরী জানান, করোনাভাইরাস সংক্রামণ বৃদ্ধিতে সকল প্রকার সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সীমিত করার নির্দেশনা থাকলেও নির্দেশনা অমান্য করে ৫টি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। তাই এসব কমিউনিটি সেন্টারকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮-এ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে এসব জায়গায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আর কোন সামাজিক অনুষ্ঠান না করার জন্য মুচলেকা নেয়া হয়।

তিনি আরও জানান- ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো। এমন পরিস্থিতিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গুনিয়ার ৫ কমিউনিটি সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৩২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১