রাঙ্গুনিয়ার উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে তথ্যমন্ত্রী শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি…..রাজিউন)।
তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২.৫০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী খলিলুর রহমান চৌধুরী সাবেক রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসক ও পরবর্তীতে মেয়র নির্বাচিত হন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে একাধিক বার নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠনের প্রতিষ্ঠাতাসহ নানা দায়িত্ব পালন করেছেন তিনি। পারিবারিকভাবে তার জীবদ্দশায় তিনি ৩ ছেলে সন্তানের মৃত্যু হয়েছিল। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাকে একইদিন রাত ৯.০০ টায় মুরাদ নগর জামে মসজিদ মাঠে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

এদিকে তাঁর মৃত্যুতে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে আওয়ামী লীগ একজন দক্ষ ত্যাগী প্রবীণ নেতাকে হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানসহ রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, চট্টগ্রাম জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গুনিয়ার উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে তথ্যমন্ত্রী শোক

আপডেট সময় : ০৮:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০