রাঙ্গুনিয়ার সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলছে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২ ৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসুদা আকতার, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের নয়নাভিরাম সবুজ পাহাড়ের পাদদেশে চট্টগ্রাম কাপ্তাই
সড়ক সংলগ্ন দুই একর জায়গা জুড়ে রয়েছে অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ।

শিক্ষার আলো সুবিধাবঞ্চিত মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কর্ণফুলীর কোল ঘেষে ১৯৯৮ সালে উক্ত কলেজের যাত্রা শুরু হয়।সুবিশাল খেলার মাঠ, দৃষ্টিনন্দন ভবন ও অন্যান্য আধুনিক সুবিধা সম্বলিত এ কলেজ প্রতিষ্ঠাকালের শুরুতেই স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগায়।

উক্ত প্রতিষ্ঠানে রয়েছে A+ প্রাপ্তদের মাঝে এককালীন বৃত্তি প্রদান ও বিনা বেতনে অধ্যয়নের সুযোগ, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সুবিধা প্রদান করা হয়।বহুসংখ্যক দরিদ্র শিক্ষার্থীকে পুনরায়
কলেজ মুখী করেছে এ প্রতিষ্ঠান, যার ধারা এখনও অব্যাহত রয়েছে।

তাছাড়াও দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুবিধা প্রদান এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থাসহ ইত্যাদি শিক্ষাবান্ধব কর্মসূচী।

বর্তমানে অত্র প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ এবং ডিগ্রি পর্যায়ে বিবিএ, বিএ, বিএসএস (পাস) কোর্স চালু রয়েছে।

অত্র প্রতিষ্ঠানে একদল মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টা, বাস্তবভিত্তিক ও বৈচিত্রময় পাঠদান পদ্ধতি, খেলাধুলা ও সহপাঠ কার্যক্রমের যথাযথ অনুশীলন শিক্ষার্থীদের দক্ষ, আদর্শ এবং নৈতিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করছে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ৮ জানুয়ারি থেকে অত্র প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।শিক্ষার্থীদের এসএসসির নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী কলেজে ভর্তি করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৮ জানুয়ারি থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ভর্তির জন্য http://xiclassadmission.gov.bd/ ওয়েবসাইটে আবেদন করতে পারবে।

তাছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য অত্র কলেজের অফিসে ভর্তি আবেদনের ব্যবস্থা রয়েছে।যোগাযোগঃ ০১৮৭৪০২০৭০১, ০১৩০৯১০৪৮৪৭

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গুনিয়ার সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলছে!

আপডেট সময় : ০৯:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২