রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ ১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধের নাম মোস্তাফিজুর রহমান (৭২)। তাঁর বাড়ি একই উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা এলাকায়।এ ঘটনায় নিহত মোস্তাফিজুরের স্ত্রী নীল বানু বেগম বাদী হয়ে আজ বুধবার সকালে রাঙ্গুনিয়া থানায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি বলেন, রাত আটটার দিকে ওই বৃদ্ধ বাড়িতে ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোক তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে তারা ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেজবাহ উল ইসলাম বলেন,হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ অতিরিক্ত রক্তক্ষরণে কারণে মারা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৫:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১