রাঙ্গুনিয়ায় জামাইয়ের দা’য়ের কোপে শাশুড়ি নিহত, স্ত্রী আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাই মো. জাকের হোসেনের (৩০) দায়ের কোপে শাশুড়ি আছমা খাতুন (৫০) নিহত হয়েছেন। এতে জাকেরের স্ত্রী রিপা আক্তারও (২৪) আহত হয়েছেন। আহত রিপা আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে পদুয়া ইউনিয়নের সুখবিলাস পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ এপ্রিল) ভোররাত ৩টায় শাশুড়ি আছমা খাতুনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি।

স্থানীয়রা জানায়, রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস পূর্বপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে জাকের হোসেন পারিবারিকভাবে বিয়ে করেন আপন চাচাত বোন রিপা আক্তারকে। কয়েকবছর সংসার করার পর বছর দুয়েক আগে সে কাতার চলে যায়। তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। কাতার যাবার আগে একই এলাকার আরেক নারীকে গোপনে বিয়ে করেন জাকের।

কিছুদিন পূর্বে সে কাতার থেকে দেশে আসলে গোপন বিয়ের খবর জানাজানি হয়। এ নিয়ে প্রথম স্ত্রী’র সাথে তার ঝগড়া বিবাদ লেগেই থাকতো।বৃহস্পতিবার রাতে বাড়ির উঠোনে বিরোধ মীমাংসায় শালিসী বৈঠক বসে দুইপক্ষ। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ঘর থেকে একটি ধারালো দা এনে শাশুড়ি আছমা খাতুন ও স্ত্রী রিপা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় জাকের। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাত ৩টায় আছমা খাতুনের মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনি জাকের হোসেনকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গুনিয়ায় জামাইয়ের দা’য়ের কোপে শাশুড়ি নিহত, স্ত্রী আহত

আপডেট সময় : ১০:১৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১