রাঙ্গুনিয়ায় লকডাউন অমান্য করে দোকান খোলা; জরিমানা আদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১ ১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

লকডাউন কার্যকরে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) অভিযানকালে বিধিনিষেধ না মেনে দোকানপাট খোলা রাখায় পৃথক চারটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, লকডাউন কার্যকর করতে উপজেলার ক্ষেত্রবাজার, গোচারা ও শান্তিরহাটে অভিযান চালানো হয়। এসময় ক্ষেত্রবাজারে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ৫টি মামলার মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় করোনা সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক ব্যবহার নিশ্চিতে প্রচারণা চালানো হয়।

অন্যদিকে লকডাউন কার্যকরে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান। উপজেলার ইছাখালী, রোয়াজারহাট, মরিয়মনগর চৌমুহনী, লিচুবাগান ও দোভাষী বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানকালে এসব এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে খোলা রাখা বিভিন্ন দোকান বন্ধ করে দেওয়া হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে এসব এলাকার জনসাধারণকে অনুরোধ জানানো হয়।

এদিকে চলমান করোনা পরিস্থিতিতে লকডাউন উপেক্ষা করতে দেখা গেছে সাধারণ মানুষের মাঝে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক ছাড়া লোকজন যত্রতত্র এলাকায়-রাস্তাঘাটে ভিড় করছে, দোকানপাট খোলা রেখে ব্যবসাবাণিজ্য পরিচালনা করছে। পুলিশের নিয়মিত মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান চালিয়েও সাধারণ মানুষকে ঘরে রাখা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গুনিয়ায় লকডাউন অমান্য করে দোকান খোলা; জরিমানা আদায়

আপডেট সময় : ০২:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১