Home আইন ও আদালত রাজস্থলীতে জনসচেতনতা বাড়াতে প্রশাসনের অভিযান

রাজস্থলীতে জনসচেতনতা বাড়াতে প্রশাসনের অভিযান

রাজস্থলীতে জনসচেতনতা বাড়াতে প্রশাসনের অভিযান

চাইথোয়াইমং মারমা,
সাড়া দেশে বাড়ছে করোনা সংক্রমন। এর পর ও রাজস্থলীর কোথাও কোন স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। সব জায়গায় নো মাস্ক নো সার্ভিস লেস খা থাকলে ও বাস্তবতার সাথে কোন মিল নেই। এ পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজস্থলীতে ফের অভিযান শুরু করেছে ভ্রাম্যমান অাদালত।

৪ এপ্রিল রবিবার দুপুরে রাজস্থলী বাজার, নারামুখ পাড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী অফিসার শেখ ছাদেক। অভিযান কালে মাস্ক না পরা পকেটে ঝুলিয়া রাখা, স্বাস্থ্যবিধি না মানা মানুষদের সর্তক করা হয়।

আদালত পরিচালনার সময় মাস্কবিহীন পথচারীদের ভ্রাম্যমান আদালতে জরিমানা বরা হয়। এ সময় থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here