রাজস্থলীতে ৩০০ রাউন্ড গুলিসহ এক সাবেক ইউপি মেম্বার আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রির্পোটার:
রাঙামাটি জেলাতে রাজস্থলী উপজেলার ৩ নং বাঙাল হালিয়া বাজার এলাকা থেকে ৩০০ পিস কার্তুজ পাইয়া গুলিসহ এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১৯ ফেব্রুয়ারি বাঙালহালিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার এসআই আনোয়ার ফোর্সসহ যৌথ বাহিনীর সহায়তায় পাহাড়িকা লাইব্রেরীর গলির ভেতরে জনৈক প্রদীপের মুদির দোকানের বাম পাশে সিড়ির গোড়ায় থুই চা চিং মারমা নামক (৫৩)কে আটক করেন।

সে রাজস্থলী উপজেলার ২ নং গাইন্ধ্যা ইউনিয়নের স্থায়ী হেডম্যান পাড়া এলাকার মৃত থোয়াইসা প্রু মারমার ছেলে। এ সময় তার হাতে বহন করা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর শুকনা মরিচের গুড়ার ভেতরে লুকানো প্যাকেট করা ৩০০ পিস কার্তুজ পাইয়া জব্দ করা হয়।

সাথে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি সন্ত্রাসী দলগুলো এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পাশ্ববর্তী দেশের মিজোরাম থেকে বান্দরবানের রোয়াংছড়ি হয়ে বাঙালহালিয়া এলাকায় গুলিগুলো আনা হয়েছিল।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী থুই চা চিং মারমাকে আগামীকাল রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজস্থলীতে ৩০০ রাউন্ড গুলিসহ এক সাবেক ইউপি মেম্বার আটক

আপডেট সময় : ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১