রাশেদ কামাল হত্যাকাণ্ডে জড়িত আরো এক আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০ ৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম ফটিকছড়ি নানুপুর ইউনিয়ন সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেদ কামাল হত্যাকান্ডের ঘটনায় জড়িত মনিরুল আজম খোকন নামের আরো একজনকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। ঘটনায় সম্পৃক্ত আসামী ফটিকছড়ি থানাধীন নিশ্চিতাপুর গ্রামের অধিবাসী। আসামী খোকন হত্যা মামলায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

গতকাল মঙ্গলবার (১৪ই জুলাই) এসআই সঞ্জয় কুমার ঘোষ ও এসআই এইচ এম দেলোয়ার হোসেনের নেতৃত্বে নানুপুর বাজারে রাশেদ কামাল হত্যা মামলার ঘটনায় সম্পৃক্ত আসামী মোঃ মনিরুল আজম খোকন কে গ্রেফতার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে খোকন ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং হত্যা মামলার ঘটনায় ব্যবহৃত ০১টি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ০৪ টি কার্তুজ তার হেফাজতে আছে মর্মে স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ির সামনের দিকের দেয়াল সংলগ্ন বালুর নীচ থেকে তার বড় ভাই সহ অন্যান্য প্রতিবেশীদের সামনে তার দেয়া তথ্যমতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে। আসামী খোকন হত্যা মামলায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

এ নিয়ে রাশেদ কামাল হত্যা মামলায় ০৬ জন আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করলো।

উল্লেখ্য, গত ১১ জুন রাত আনুমানিক সাড়ে আট’টার দিকে নানুপুর বাজারে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে রাসেদ কামাল’কে হত্যা করা হয়েছে। ঘটনার পরদিন রাসেদ কামালের মা জাহানার বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা রুজু করেন। মামলায় সাবেক উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মুহাম্মদ বাকের’কে প্রধান আসামী করে মোট ৬জনকে নামীয় ও ১০/১২জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাশেদ কামাল হত্যাকাণ্ডে জড়িত আরো এক আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০