রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত ১ জন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বোয়ালখালীতে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাছিমা বেগম নামে ৭০ বছর বয়সী এক মহিলা গুরুতর আহত হয়েছে। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

প্রত্যক্ষদর্শী মনছুর জানান, রাস্তার একপাশ থেকে অন্যপাশে পার হচ্ছিল নাছিমা বেগম। এসময় কানুনগোপাড়া থেকে ছুটে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে রাস্তা পাশে পড়ে যায় তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে হাজিরহাট এলাকায় এঘটনা ঘটে। নাছিমা বেগম পূর্ব গোমদন্ডী ৫ নং ওয়ার্ড শেখ হায়দার আলীর বাড়ীর হাছি মিয়ার স্ত্রী।

মাথায় গুরুতর আঘাত পাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রূম্পা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত ১ জন!

আপডেট সময় : ০৪:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২