চট্টগ্রামে গভীর রাতে গাড়ি চালকদের জন্য চালু করা হয়েছে “রিফ্রেশমেন্ট পয়েন্ট”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিটি অনলাইন ডেস্ক:
বেশিরভাগ রাত্রিকালীন সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উঠে আসে চালকদের ঘুম ঘুম চোখে গাড়ি চালানোর দায়। এই বিষয়ে চালক ভাইদের সচেতন করতে চট্টগ্রাম পুলিশ গত মাস-খানেক ধরে রাতের মধ্য /শেষ প্রহরে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক এবং চট্টগ্রাম- রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অল্প কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে কথা বলছে তাদের সাথে। সঙ্গে এই শীতে তাদের মুখ ধোয়ার জন্য গরম পানির ব্যবস্থা এবং ওয়ান টাইম কাপে সামান্য চা-বিস্কুটের আয়োজন।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেনের উদ্যোগে ‘রিফ্রেশমেন্ট কর্নার’ নামে ব্যতিক্রমী এই সেবা চালু হয়েছে। এক মাস ধরে রাউজান ও রাঙ্গুনিয়ায় চলছে এই সেবা।বেশির ভাগ চালকই প্রথমে এটাকে পুলিশের চাঁদাবাজির নতুন কৌশল ভেবে বিভিন্ন অজুহাতে নামতে চাচ্ছিলেন না। কিন্তু পরে যখন দেখছেন কেটলি হাতে চা-কফি নিয়ে এগিয়ে আসছেন পুলিশ সদস্যরা, তখনই ভুল ভাঙে তাঁদের।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন,রাত্রিকালীন যানচালকদের ঘুম তাড়াতে আমাদের এই কর্মযজ্ঞ চালাতে খরচ অতি নগন্য কিন্তু বন্ধন তৈরি হচ্ছে মহামূল্যবান, অতি মজবুত।প্রতিদিনই ইনশাআল্লাহ আমাদের সবার অংশগ্রহণে একদিন নিরাপদ হবে আমাদের সড়ক পথ,সেই অপেক্ষায় আছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে গভীর রাতে গাড়ি চালকদের জন্য চালু করা হয়েছে “রিফ্রেশমেন্ট পয়েন্ট”

আপডেট সময় : ১২:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০