আব্দুল করিম, চট্টগ্রামঃ
সিটি করপোরেশন নির্বাচনে ১৩ নংপাহাড়তলি ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহামুদুর রহমান কে রেডিও মার্কা প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।
হাসানুজ্জামান বলেন, আজ (৯ মার্চ) থেকে ভোটের যুদ্ধ মাঠে চলে যাচ্ছে। ভোট একটি উৎসব। আচরণবিধির বাইরে যেতে দেওয়া যাবে না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।