রোহিঙ্গাকে ছেলের তকমা দিয়ে ভোটার করাতে এসে কথিত পিতাসহ দুই জন গোয়েন্দার জালে, এক মাসের সাজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ১১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজারে এক রোহিঙ্গা যুবককে ছেলে সাজিয়ে ভোটার তালিকা হালনাগাদে ছবি তোলতে গেয়ে কথিত পিতাসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা কর্মকর্তা।পরে দুই জনকেই ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট প্রণয় চাকমা।

আজ মঙ্গলবার ২২ অক্টোবর রামু উপজেলার রশিদ নগর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়েছে। কথিত পিতা শামসুল আলম (৫০) রামুর রশিদ নগরের ধলিরছড়া উল্টাখালীর বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ কালুর পুত্র বলে জানা গেছে। ভোটার হওয়ার জন্য জমা করা জন্ম নিবন্ধন সনদে শামসুল আলম এর ছেলে বলে যে ছেলেকে দেখানো হয়েছে ওই নামে শামসুল আলমের কোন ছেলে নাই বলে একটি সূত্র নিশ্চিত করে। তবে, ওমর ফারুক নামের একজন ছেলে রয়েছে শামসুল আলমের। সে আগেই ভোটার হয়েছে। যার ভোটার নম্বর ২৮৪৪৫৩৮২২৯। বিষয়টি এলাকার কিছু সচেতন ব্যক্তির নজরে আসলে গোপনে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালনকারী একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে জানানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে কথিত পিতাসহ রোহিঙ্গা যুবককে ধৃত করেন। স্থানীয় দালালসহ দুই প্রতারককে তুলে দেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার হাতে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট প্রণয় চাকমা বলেন, কোনভাবেই রোহিঙ্গা ভোটার হওয়ার সুযোগ নাই। প্রশাসন এ বিষয়ে খুবই তৎপর। রোহিঙ্গাদের ভোটার হতে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখাসহ ও প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয়দের বিশেষ সহযোগিতা কামনা করেছেন ইউএনও প্রণয় চাকমা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোহিঙ্গাকে ছেলের তকমা দিয়ে ভোটার করাতে এসে কথিত পিতাসহ দুই জন গোয়েন্দার জালে, এক মাসের সাজা

আপডেট সময় : ০৭:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯