রোহিঙ্গা ক্যাম্পে খুব শীঘ্রই কাঁটাতারের বেড়া নির্মাণ করবে সেনাবাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯ ১৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফ:
রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ ঠেকাতে এবং ক্যাম্প এলাকার নিরাপত্তার স্বার্থে শিগগিরই সাতটি রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণে কাজ শুরু করবে সেনাবাহিনী জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

১৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বগুড়া সেনানিবাসের ষষ্ঠ সাঁজোয়া কোরের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এছাড়া, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে কিশোরী ধর্ষণের ঘটনায় সেনা সদস্যদের সম্পৃক্ততার প্রমাণ মিললে চাকুরিচ্যুতসহ প্রচলিত আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে সেনাপ্রধান আরও বলেন, ‘সেনাবাহিনীতে অস্বচ্ছতার কোনো সুযোগ নেই। ধর্ষণের ঘটনাস্থলে শুধু সেনা টহলই ছিল না, অন্যান্য বাহিনীর টহলদলও ছিল। কিন্তু অভিযোগ আসার সাথে সাথে আমরা টহলরত সেনা সদস্যদের ক্লোজড করেছি। একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে তদন্ত আদালতও গঠন করা হয়েছে। যদি কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।’

এর আগে সাঁজোয়া কোরের পুনর্মিলনী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান। সেনানিবাসের আর্মর্ড কোর সেন্টার ও স্কুলে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে ঊর্ধ্বতন সামরিক-অসামরিক কর্মকর্তারা ছাড়াও আর্মর্ড কোরের অবসরপ্রাপ্ত ও চাকুরিরত কর্মকর্তারা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পে খুব শীঘ্রই কাঁটাতারের বেড়া নির্মাণ করবে সেনাবাহিনী

আপডেট সময় : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯