রোহিঙ্গা ক্যাম্পে মারামারিতে রোহিঙ্গা নারী নিহত
- আপডেট সময় : ০১:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ ৭৪ বার পড়া হয়েছে
কায়সার হামিদ মানিক,উখিয়াঃ
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের মারামারিতে নুর নাহার নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো দুই নারী।
তথ্য সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়ন লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ছেলে ও মেয়েদের মধ্যে মারামারি সংঘটিত হয়। এসময় ৪০ বছর বয়সি এক রোহিঙ্গা নারী গুরুতর রক্তাক্ত অবস্থায় মাঠিতে লুটে পড়ে। এরপর তাকে উদ্ধার করে ক্যাম্পে থাকা আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
নিহত মহিলা হচ্ছে, লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-বল্ক এলাকার নুর আলমের স্ত্রী নূর নাহার (৪০)। এই ঘটনায় আরো দুই রোহিঙ্গা নারী গুরুতর আহত হয়েছে। তারা হচ্ছে, মো. আমিনের মেয়ে ফেরদৌসি (২৫) ও আল মরিজান (৩৩)।
এবিষয়ে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার বলেন, দুই পক্ষের ঘটনায় একজন নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ অপরাধীদের ধরে আইনের আওতায় আনবে।










