লবণের ট্রাকে ইয়াবা পাচার, চালক ও হেল্পার আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ ১২৩ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকা থেকে লবণ বোঝাই ট্রাকে করে ইয়াবা পাচারকালে দুজনকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে মোট ৬ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করা হয়।
আটক দুজন হলেন; বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার মো. দিলওয়ারের ছেলে মো. বাসেদ মিয়া (২৯) ও একই এলাকার মো. শাহজাহানের ছেলে মো. সাফায়েত (২৭)। এদের মধ্যে বাসেদ মিয়া ট্রাক চালক ও সাফায়েত হেলপার বলে র্যাব সূত্রে জানা গেছে।
এ বিষয়ে র্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা লবণ বোঝাই ট্রাকে করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফ থেকে ইয়াবাগুলো তারা সংগ্রহ করেন। এসব ইয়াবা বগুড়াতে নিয়ে বিক্রি করা কথা ছিল।










