লোহাগাড়ায় খাদ্যসামগ্রী নিয়ে হতদরিদ্রের পাশে তাঁতীলীগের সভাপতি রাশেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোহাগাড়া প্রতিনিধি:
করোনার প্রকোপ ও লকডাউনে নিম্নবিত্তের ঘরে এবার নেই রোজার আমেজ। প্রতিটি ঘরে এখন কোনরকম ডাল- ভাত খেয়ে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা।কর্মহীন সংসারে অভাবের তাড়নায় দিশেহারা সমাজের নিম্নবিত্ত পরিবারের মানুষজন।

একদিকে লকডাউন অন্যদিকে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি সেইসাথে বন্ধ আয়ের পথ। নিম্নবিত্ত তাই দুর্দিন পার করছে৷

গেল বারের ন্যায় এবারো অসহায়ত্বের ছাপ এসব নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষের মাঝে।তাই সৃষ্ট পরিস্থিতিতে পবিত্র মাহে রমজানে অসহায়দের কথা ভেবে পরিচয় গোপন রেখে একশত পরিবারকে উপহার হিসেবে ইফতার ও সেহরি সামগ্রী দিলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের তাঁতীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম।

আজ (সোমবার) ২৬ এপ্রিল দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড খাঁন মোহাম্মদ সিকদার ঘাটা সংলগ্ন এলাকার নিজ বাড়িতে শতাধিক হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রীর হিসেবে ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, সেমাই,মুড়ি সহ ৬ আইটেমের একটি করে প্যাকেট বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে তাঁতীলীগের সভাপতি রাশেদুল ইসলাম চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন, প্রতিবছর আমার ব্যক্তিগত অর্থায়নে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। এবছরও করোনা বিপর্যয়ে নিম্ন-মধ্যবিত্ত মানুষ ঘরবন্দী ও কর্মহীন। তাই তাদেরকে উপহার হিসেবে কিছু খাদ্যসামগ্রী দেওয়ার চেষ্টা ছিল।

আগামীতেও আমার এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাকরি। এদিকে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পেয়ে খুশি কর্মহীন হতদরিদ্র মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোহাগাড়ায় খাদ্যসামগ্রী নিয়ে হতদরিদ্রের পাশে তাঁতীলীগের সভাপতি রাশেদ

আপডেট সময় : ১১:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১