লোহাগাড়ায় চরম্বায় দ্বিতীয় দিনে ৩টি ইটভাটা গুঁড়িয়ে এক লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল ওয়াহাব,
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি:

হাইকোর্টের নির্দেশের পর চট্টগ্রামের লোহাগাড়ায় দ্বিতীয় দিনের মত আজ অভিযান চালিয়ে আরও তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এই সময় মেসার্স এস.বি.এন ব্রিকস প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ফায়ার সার্ভিসের সমন্বয়ে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার বিকেল পর্যন্ত লোহাগাড়া উপজেলার চরম্বায় মোট তিন ইটভাটা উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়। গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো- মেসার্স এস.এম.বি ব্রিকস, মেসার্স এস.বি.এন ব্রিকস, মেসার্স সি.বি.এম।

চট্টগ্রাম জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। আজকেও লোহাগাড়ায় তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চলমান অভিযান অব্যাহত রাখার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটা রয়েছে। সব জায়গায় অভিযান চলতেই থাকবে আগে আর পরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোহাগাড়ায় চরম্বায় দ্বিতীয় দিনে ৩টি ইটভাটা গুঁড়িয়ে এক লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০