লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ ৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে মাইমুনা আক্তার জারিন (৮) নামের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার চরম্বা খালেকের দোকানের পশ্চিমে এ দূর্ঘটনাটি ঘটে।সে একই এলাকার মাওলানা মোজাফফরের কন্যা।জারিন পদুয়া তেওয়ারিখিল আল হেদারা ইসলামিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী

নিহত জারিনের মামা আলী হোসাইন পিয়াল বলেন, জারিন ঘটনার দিন সকাল ১০টার দিকে তার সঙ্গীদের নিয়ে খেলা করার সময় পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে তাকে পানি থেকে তুলে পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উর্মিলা দে মুঠোফোনে বলেন, জারিনকে সকাল ১১ টার দিকে হাসপাতালে আনা হয়।তবে শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০