লোহাগাড়ায় ৫৯ জনের মধ্যে ৪০ জনের করোনা জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০ ২৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোহাগড়া সংবাদদাতা,
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় করোনা আক্রান্ত ৫৯ জনের মধ্যে ৪০ জয় করোনার বিরুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া উপজেলায় ৪ ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে এবং ২ ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার (৫ জুন) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

তিনি জানান, উপজেলায় গত ২৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পরবর্তীতে একে এতে আরও ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে লোহাগাড়ার ট্রমা সেন্টারস্থ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে সেবা নিয়ে বিভিন্ন সময়ে করোনা জয় করে বাড়ি ফিরেছেন ১৬ ব্যক্তি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পর্যবেক্ষণে হোম আইসোলেশনে থেকে করোনা জয় করেছেন আরো ১৯ ব্যক্তি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনা জয় করে বাড়ি ফিরেছেন আরও ৫ ব্যক্তি।

বর্তমানে উপজেলায় ১৯ জন স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে একজন ট্রমা সেন্টারের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ১৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।

ডা. মোহাম্মাদ হানিফ আরও জানান, লোহাগাড়া উপজেলায় এ পর্যন্ত ৪ জন করোনা শনাক্ত ও ২ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত করোনা রোগীদের একজন লোহাগাড়ায় শনাক্ত এবং অন্য ৩ জন বিভিন্ন এলাকা থেকে আগত মৃতদেহ, যাদের লোহাগাড়ায় দাফন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে এ পর্যন্ত করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ৬ ব্যক্তির মৃতদেহ দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোহাগাড়ায় ৫৯ জনের মধ্যে ৪০ জনের করোনা জয়

আপডেট সময় : ১২:৫০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০