শনিবার চট্টগ্রামে মহাসমাবেশ, প্রশাসনের অনুমতির অপেক্ষায় বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ ১৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার চট্টগ্রামে মহাসমাবেশ, প্রশাসনের অনুমতির অপেক্ষায় বিএনপি

আল আমিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
বিএনপির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রিয় কর্মসূচি অনুযায়ী আগামী ২০ জুলাই শনিবার চট্টগ্রামে দলের মহাসমাবেশ ডাকা হয়েছে। তবে আজ ১৮ জুলাই দুপুর পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অথচ মাঝে সময় আছে আর মাত্র একদিন ।

অনুমতির জন্য পুলিশ প্রশাসনের সাথে দফায় দফায় যোগাযোগ হচ্ছে বলে নেতারা জানান। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির নেতারা। এতে লিখিত বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আমরা আশাকরি আজ কালের মধ্যে প্রশাসন মহাসমাবেশের অনুমতি দিবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শনিবার চট্টগ্রামে মহাসমাবেশ, প্রশাসনের অনুমতির অপেক্ষায় বিএনপি

আপডেট সময় : ০৩:৩৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯