শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ ১৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আব্দুল্লাহ:
এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। তিনি ১০০তম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

নোবেল কমিটি জানিয়েছে, প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের দ্বন্দ্ব সমাধানে ভূমিকা রাখায় তাকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।

শান্তির নোবেলের জন্য এ বছর মনোনয়ন পান ২২৩ জন ব্যক্তি এবং ৭৮টি প্রতিষ্ঠান।

শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের প্রচেষ্টার জন্য এবং বিশেষত প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত সংঘাত নিরসনে নিষ্পত্তিমূলক উদ্যোগের জন্য আবিকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে স্টকহোম এবং অসলোতে একটি জমকালো অনুষ্ঠানে এ বছর নোবেল বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

প্রতিটি ক্ষেত্রের জন্য ৯০ লাখ ক্রোনার (৯ লাখ ১৮ হাজার ডলার), একটি গোল্ড মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হবে। আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯