শান্তিপূর্ণ ভোটে পটিয়ায় অভিভাবক নির্বাচন চলছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ ১৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের আলহাজ্ব আহমদুর রহমান ভবনে ভোট গ্রহন শুরু হয়। আজ রাতে ফল ঘোষণা করা হয়। মোট প্রার্থী ০৯ জন এবং ভোটার ১৪৮৮ জন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্বচ্ছ, সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এতে তিনি আনন্দিত। সবার একান্ত প্রচেষ্টায় এমন সুন্দর নির্বাচন করা সম্ভব হচ্ছে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সরেজমিন দেখা যায়, ভোটকেন্দ্রে প্রবেশের সময় সব প্রার্থীর সমর্থকরা ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ ছাড়া তারা প্রার্থীর নামে স্লোগান দিতে থাকেন। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শান্তিপূর্ণ ভোটে পটিয়ায় অভিভাবক নির্বাচন চলছে

আপডেট সময় : ১১:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯