শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০ ১০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা বুধবার নগরীর চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজির পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  ডিসি (উত্তর) বিজয় বসাক।

তিনি বলেন, ‘কোনো মাদক ব্যবসায়ীর জন্য বিন্দুমাত্র সুপারিশ গ্রহণ করা হবে না, সুপারিশকারী আমার শ্রদ্ধেয় মা-বাবা হলেও তা প্রত্যাখাত হবে”।গোলাম আলী নাজির পাড়া জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএমপি’র এডিসি মো. আশিকুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান, চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোজাহেরুল হক চৌধুরী ও আবু হানিফ। এ সময় সভায় উপস্থিতবৃন্দের জন্য র‌্যাফেল ড্র এর আয়োজন করা হয়।

পরে তাদের মধ্যে তিন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।উল্লেখ্য, সারাদেশে মাদক বিরোধী সচেতনতা মূলক কার্যক্রম চালানোর জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন হাতে নিয়েছে বেশ কিছু কর্মসূচি। চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজির পাড়া এলাকা থেকে শুরু হওয়া এ সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে সারাদেশে বছরজুড়ে। প্রতিটি অনুষ্ঠানে থাকবে উপস্থিতিদের জন্য বিশেষ র‍্যাফেল ড্র। যেখানে ভাগ্যবান তিনজনকে দেয়া হবে বিশষ পুরস্কার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সভা

আপডেট সময় : ১২:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০