শাহসূফী বদরুল উলা ফারুকী প্রকাশ সাজু মিয়ার দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ জুয়েল:
বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবারের শাহজাদা শাহসূফী বদরুল উলা ফারুকী প্রকাশ সাজু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

তিনি গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির (ক.) প্রথম ও প্রধান খলিফা কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপির (ক.) নাতি এবং গাউসে জমান হযরত মাওলানা শাহসূফী শেখ আহমদ খায়রুল বশর ফারুকীর (র.) ছোট সাহেবজাদা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ২ছেলে, ২মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় চরণদ্বীপ আব্বাসিয়া বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মাওলানা শায়েস্তা খান আল আযাহারীর ইমামতিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী দোয়া ও মোনাজাত করে এবং চরণদ্বীপ দরবার শরীফে তার দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে বোয়ালখালীতে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাব, শুভ সংঘ, সামাজিক-রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন দরবারের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, তিনি ১১ নভেম্বর বুধবার সকাল ৫ টা ৩০মিনিটের সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহসূফী বদরুল উলা ফারুকী প্রকাশ সাজু মিয়ার দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৫:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০