শাহ আমানত বিমানবন্দরে ২৩৫ প্যাকেট সিগারেট জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ ১১৮ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৩৫ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় মোহাম্মদ নাজিম উদ্দিন নামের এক যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে এনএসআই চট্ট্রগ্রাম মেট্রোর বিমানবন্দর দল শুল্ক ও শুল্ক গোয়েন্দার সহায়তায় মোহাম্মদ নাজিম উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছ ২শ’ ৩৫ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। আটককৃত নাজিম ওমানের মাসকট থেকে দেশে ফিরছিলেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।










