শাহ আমানত বিমান বন্দরে ২৭০ কার্টন সিগারেট জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ ৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।আটককৃত যাত্রীর নাম মো. হানিফ। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্সের সহায়তায় চালানটি জব্দ করে এনএসআই টিম।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে রাউজানের বাসিন্দা মো. হানিফ চট্টগ্রাম আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। এরপর সিগারেটগুলো জব্দ করে বিমানবন্দর কাস্টমসকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহ আমানত বিমান বন্দরে ২৭০ কার্টন সিগারেট জব্দ

আপডেট সময় : ০৬:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০