শুভ জন্মদিন সালমান শাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ ৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
আজ ১৯ ই সেপ্টেম্বর। ১৯৭১ সালের এই দিনে বাংলার মাটিতে সম্ভান্ত্র এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন অল্প সময়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা ও মডেল সালমান শাহ।আজ তার ৪৯ তম জন্ম দিন৷ শুভ জন্মদিন সালমান শাহ। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন।টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও ১৯৯০-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত “কেয়ামত থেকে কেয়ামত” মুক্তি পায়,যার মাধ্যমে রুপালি পর্দায় সালমান সাম্রাজ্যর সূচনা হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন এই তারকা খ্যাতি অভিনেতা।

মৃত্যুর ২৫ বছর পরেও চলচিত্র অঙ্গনে তার প্রভাব বিস্তর।সালমান শাহ-পরবর্তী সময়ে চলচ্চিত্রে নায়ক হওয়ার জন্য আসা প্রত্যেকের অনুপ্রেরণার উৎস তারকাখ্যাতি এই অভিনেতা । সব শ্রেণির দর্শক-সমালোচকদের মন জয় করেছিলেন তার অসাধারণ কর্মের মাধ্যমে ।স্বল্প সময়ের জন্য চলচিত্র জগৎ এ যে দ্যুতি তিনি ছড়াতে পেরেছিলেন,তা আজ ও কোটি ভক্ত স্মরণ করে। তারকাখ্যাতি এই অভিনেতার অকাল প্রস্থান আজও পোড়াচ্ছে অগুনতি মানুষের মন।

গায়ক হিসেবেও সালমানের পরিচিতি ছিল।কয়েকটি বিজ্ঞাপন এর কাজ ও করেছেন তিনি। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি দারুণ আগ্রহ ছিল তার। বন্ধুমহলে সবাই তাকে কণ্ঠশিল্পী হিসেবে চিনতেন।জনপ্রিয় এই নায়কের জন্মদিনে বিভিন্ন সংগঠন, সংবাদপত্র ও টেলিভিশন নানা আয়োজন করে থাকে।এছাড়া তার অগুনতি ভক্ত তার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, ভিডিও,ইত্যাদি প্রকাশ করে জন্মদিন পালন করে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শুভ জন্মদিন সালমান শাহ

আপডেট সময় : ০৬:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০