শেখের তালুক জনকল্যান সংস্থার উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ৮২ বার পড়া হয়েছে
জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াহেদপুর ইউনিয়নের “শেখের তালুক জনকল্যান সংস্থা’র উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) করোনা ভাইরাসের মারাত্মক পাদুর্ভাবের কারনে কর্মহীন প্রায় শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র রমজান উপলক্ষে এসব উপহার বিতরণ করা হয়েছে। এটি ওই এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত একটি সামাজিক,অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন।
প্রবাসী এইচ এম আশরাফ উদ্দিন বলেন, প্রবাসী নূর হোসেন ভূঁইয়ার উদ্যোগে এলাকার কিছু স্বাবলম্বী ও প্রবাসী ভাইদের আর্থিক সহযোগীতায় এলাকার শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের আমরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান,সংস্থার উদ্যেগে আগামীতে জনকল্যানমূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হবে।










