সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধাভোগীদের স্থান দলে হবে না- সিটি মেয়র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, যারা সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিকভাবে সুবিধা ভোগ করে দলের সুনাম ক্ষুন্ন করবে তাদেরকে কোন অবস্থায় দলে স্থান দেয়া যাবে না। তিনি বলেন, দলে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদেরকে আত্মতুষ্টি নিয়ে চললে হবে না। জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টার অর্জনগুলোকে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। একই সাথে এই ভিত্তিকে আরো মজবুত করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছাবের আহমদের সভাপতিত্বে ও নগর আওয়ামী লীগের আইন সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, আবদুল আহাদ, জালাল উদ্দিন ইকবাল, কার্যনির্বাহী সদস্য গাজী শফিউল আজিম, সাইফুলদ্দিন খালেদ বাহার, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিমুল ইস মজমুদার, আবেদ মনসুর চৌধুরী, সাদেকুর রহমান টিপু, আকতার, জানে আলম, নাছির উদ্দীন চৌধুরী, শামসুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধাভোগীদের স্থান দলে হবে না- সিটি মেয়র

আপডেট সময় : ০২:২৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯