সংবাদ প্রকাশের জেরেই সারোয়ারকে অপহরণ করা হয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
সংবাদ প্রকাশের কারণেই চট্টগ্রামের সাংবাদিক গোলাম সারোয়ারকে অপহরণ করে নির্যাতন করা হয়েছে, দাবি তার সহকর্মীদের। তাকে উদ্ধারে পুলিশের নির্লিপ্ততার অভিযোগ তুলে সাংবাদিক নেতারা এর সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন।

রোববার রাত পৌনে আটটায় সীতাকুণ্ডের কুমিরা বাজার থেকে উদ্ধারের সময় প্রায় অচেতন ছিলেন সারোয়ার। ভীত সন্ত্রস্ত সারোয়ার উদ্ধারকারীদেরকেও অপহরণকারী ভেবে নেন। আর তাই, পা জড়িয়ে ধরে বাঁচতে চাইছিলেন নির্যাতন থেকে।

সহকর্মীরা জানান, সারোয়ারের এই আর্তি থেকে অনেকটাই স্পষ্ট, সংবাদ প্রকাশের জেরেই অপহরণের পর টানা চারদিন ভয়ংকর নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

কী সংবাদ প্রকাশ করেছিলেন সারোয়ার আর কারা এই নির্যাতনকারী- সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তারা মনে করছেন, সম্প্রতি চট্টগ্রামে ক্যাসিনো ব্যবসা আর এক প্রভাবশালীর ভূমি দখল নিয়ে সারোয়ারের সংবাদ প্রকাশই এ ঘটনার পেছনে মূল কারণ।

নিখোঁজ হওয়ার সময় সারোয়ারের মুঠোফোন থেকে বেশ কয়েকবার পরিবারের কাছে ফোন এলেও তার অবস্থান নির্ণয় করতে পারেনি পুলিশ। অপহরণকারীরা তাকে ফেলে রেখে না গেলে পুলিশ আদৌ সারোয়ারকে উদ্ধার করতে পারতো কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সিএমপি পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, এই ঘটনার সাথে জড়িতদের শিগগিরই ধরা হবে।

উদ্ধারের পর থেকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন সারোয়ার। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর জানান, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মানসিকভাবে চরম বিধ্বস্ত তিনি।

২৮ অক্টোবর রাতে চট্টগ্রাম শহরের বাসা থেকে চন্দনাইশে গ্রামের বাড়ি ফেরার পথে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সারোয়ার। তিনি সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রির্পোটার এবং সিটি নিউজ নামে একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংবাদ প্রকাশের জেরেই সারোয়ারকে অপহরণ করা হয়

আপডেট সময় : ০৩:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০