সতিনের সঙ্গে ঝগড়া, ২ শিশুকে কোপাল মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০ ১০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
কক্সবাজারের পেকুয়ায় সতিনের সঙ্গে ঝগড়ার জেরে নিজের দুই শিশু সন্তানকে কুপিয়ে জখম করেছেন মা দিলোয়ারা বেগম।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বটতলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত চার বছর বয়সী আরিফা ও দেড় বছর বয়সী আসিফাকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে ভর্তি করে। তারা একই এলাকার আরিফুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানায়, আরিফুল ইসলামের প্রথম স্ত্রী হলেন দিলোয়ারা বেগম। তাদের সংসারে দুই মেয়ে শিশু রয়েছে। আরিফুল ইসলাম এরই মাঝে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বর্তমানে চট্টগ্রামে বসবাস করছেন ‍তিনি। দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামীর সঙ্গে নিয়মিত ঝগড়া করতেন প্রথম স্ত্রী দিলোয়ারা বেগম। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীকে বটতলিয়া পাড়ার বাড়িতে নিয়ে আসেন স্বামী আরিফ। এরপর থেকে প্রায় সময়ই সতিনদের মধ্যে ঝগড়া হয়। শনিবার দুপুরে তাদের মধ্যে ফের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে দিলোয়ারা বেগম নিজ সন্তান আরিফা ও আসিফাকে ধারালো দা দিয়ে কোপাতে থাকে।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম জানান, শিশু সন্তানদের কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত মা দিলোয়ারা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পেকুয়া সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মুজিবুর রহমান জানান, শিশু আরিফার গলা, হাতের কবজিসহ শরীরের ৪টি স্থানে আর আসিফার গলা, হাতসহ শরীরের ৪টি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরিভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সতিনের সঙ্গে ঝগড়া, ২ শিশুকে কোপাল মা

আপডেট সময় : ০৫:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০