সন্দ্বীপে উত্তাল জোয়ারের স্রোতে প্রাণ গেল কিশোরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০ ২৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, সন্দ্বীপ:
সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে সৃষ্ট উত্তাল জোয়ারের স্রোতে পরে সন্দ্বীপ উপকূলে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে নদীতে জালে আটকে থাকা অবস্থায় সালাউদ্দিন (১৮) নামের ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। মৃত সালাউদ্দিন পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের হোনাজীর বাড়ির আবুল কাশেমের পুত্র।

জানা গেছে, বুধবার ভোরে সন্দ্বীপের পশ্চিম অংশে জেগে উঠা নতুন চরে আরও দুই বন্ধুসহ গবাদি পশুর জন্য উড়ি ঘাস কাটতে গিয়েছিল সালাউদ্দিন।

এসময় হঠাৎ নদীতে তীব্র জোয়ার শুরু হলে সালাউদ্দিনের অন্য দুই সঙ্গী কোনও মতে উপরে উঠে আসতে পারলেও সালাউদ্দিন জোয়ারের স্রোতে ভেসে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্দ্বীপে উত্তাল জোয়ারের স্রোতে প্রাণ গেল কিশোরের

আপডেট সময় : ০৮:১০:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০