Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সন্দ্বীপে কালাপানিয়া ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরন

সন্দ্বীপে কালাপানিয়া ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরন

সন্দ্বীপে কালাপানিয়া ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরন

নাঈম আহমেদ কপিলঃ
সন্দ্বীপে কালাপানিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলিমুর রাজী টিটুর নেতৃত্বে এমপি মিতার ব্যাক্তিগত তহবিল হতে খাদ্য সামগ্রী বিতরন করেছে আজ ১ এপ্রিল।

বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিন মজুর দুঃস্থ ও অসহায় মানুষের জন্য পুরো সন্দ্বীপ ব্যাপী খাদ্য সামগ্রী সহায়তায় এগিয়ে এসেছেন সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক ভাবে বিতরনের পর আজ কালাপানিয়া ইউনিয়ন পরিষদে কালাপানিয়ার জনগনের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরন করা হয়েছে।

এই খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে চেয়ারম্যান আলিমুর রাজী টিটুর সভাপতিত্বে অানুষ্ঠানিক সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন -উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, সাবেক উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক আলাউদ্দীন বেদন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল, দপ্তর সম্পাদক আবু তাহের,উপজেলা যুবলীগ সভাপতি ছিদ্দিকুর রহমান,ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন এমপি মিতার একান্ত সহকারী মোঃ জসিম উদ্দিন, কালাপানিয়া ইউনিয়ন যুবলীগ সসভাপতি মনিরুজ্জামান আরমান, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে গত ২ দিন আগে থেকে এমপি মিতার ব্যক্তিগত উদ্যোগে সারা সন্দ্বীপে মোট ২৮৮০ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কে.জি চাল, ডাল,আলু সহ বিভিন্ন সামগ্রী বিতরন করার জন্য ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দদের প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী এ খাদ্য সহায়তা করা হচ্ছে।

বক্তারা বলেন সন্দ্বীপের সাবেক সাংসদ দ্বীপবন্ধু খ্যাত মরহুম মুস্তাফিজুর রহমানের সুযোগ্য উত্তরসুরী মিতা পিতার ন্যায় আজ জাতীর ক্রান্তি লগ্নে দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। তার পিতার দান অনুদানের কথা সন্দ্বীপ বাসী আজও স্মরন করে এবং আজীবন স্মরন করবে। সেই ধারাবাহিকতায় সাংসদ মিতা সব সময় সন্দ্বীপ বাসীর পাশে এসে দাঁড়িয়েছেন প্রয়োজন হলে তিনি আরো বেশী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেছেন। আমরা সফল সাংসদের এই মহতী কর্মকান্ডের কর্মী হিসেবে পুরো সন্দ্বীপে ধারাবাহিকভাবে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেবো। শুধু আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে নিজেরা সচেতন থেকে প্রয়োজনীয় কর্মকান্ড চালিয়ে যাবেন যাতে আমরা এ সংকটময় মুহুর্তকে অতিক্রম করতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here