ইলিয়াছ সুমন,
সন্দ্বীপ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে সেলাই মেশিন বিতারণ আজ সন্দ্বীপ উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়।
উক্ত সেলাই মেশিন বিতারন কালে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সন্দ্বীপ আসনের সাংসদ আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি।
উপস্হিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকতা বিদর্শী সম্বধি চাকমা, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা সাস্হ্য কর্মকতা ডাক্তার ফজলুল করিম, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীন প্রমুখ।