সন্দ্বীপে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ পরিবারের কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ২৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্দ্বীপ প্রতিনিধি,
আজ বিকাল ৩ টায় সন্দ্বীপ মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের মনার গো বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সেই অগ্নিকান্ডে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাতটি বসত ঘর সহ মুল্যবান জিনিস পত্র সব ।এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার গুলো।

প্রত্যক্ষদর্শীরা জানান বিকালে হঠাৎ একটি ঘরে থেকে আগুনেরর লেলিহান শিখা দেখতে পান তারা ।এবং মানুষ বুঝে উঠার আগ মুহুর্তে আশেপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে । পরে বাড়ির লোকজনের চিৎকারে ঘটনাস্থলে প্রতিবেশী ও স্থানীয় যুবক বৃদ্ধ সকলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

সনাতনী পদ্ধতিতে প্রথম বালতি, কলসির পানি দিয়ে শত শত লোক আগুন নিভানোর চেষ্টার পাশাপাশি পাম্প মেশিন দিয়ে ঝুঁকি নিয়ে আপ্রান চেষ্টা করার পরও আগুন নেভানো সম্ভব হয়নি।

কারন সন্দ্বীপে ফায়ার সার্ভিসের একটি দৃষ্টিনন্দন অফিসের কাজ শেষ হলেও তার লোকবল নিয়োগ সম্পুর্ন না হওয়ায় তা এখনো সক্রিয় হয়নি।

অন্যদিকে আগুন পুড়ে যাওয়া বসতবাড়ির মালিকরা তাদের ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, ব্যবহারের কাপড়, নগদ অর্থ ও স্বর্ণা অলংকার মিলে প্রায় দুই কোটি টাকার ক্ষতির কারনে সবাই নিঃস্ব হয়ে গেছেন বলে কান্নাকাটি ও অাহাজারী করে যাচ্ছেন।অনেকের আগামীকাল থেকে ২ মুঠো ভাত খাওয়ার মতো ব্যবস্থা নেই বলেও জানান।এমতাবস্থায় স্থানীয় এমপি ও প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

তবে আগুনের সূত্রপাত কিভাবে ঘটল তা সঠিকভাবে না জানা গেলেও রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন অনেকে।

আগুন লাগার ঘটনাস্থলে সন্দ্বীপ পুলিশ প্রশাসনের লোকজন,স্থানীয় চেয়ারম্যান আবুল খায়ের নাদিম ও তরুন সমাজ কর্মীদের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা ছিলো খুবই প্রশংসনীয়।

আগুনে সাতটি পরিবার সর্বশান্ত হলেও কেউ শারিরীক ভাবে ক্ষতিগ্রস্থ হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্দ্বীপে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ পরিবারের কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ১১:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০