Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সন্দ্বীপে মাষ্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে দ্বীপের ৪ গুনী ব্যক্তির স্মরন সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে মাষ্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে দ্বীপের ৪ গুনী ব্যক্তির স্মরন সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে মাষ্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে দ্বীপের  ৪ গুনী ব্যক্তির স্মরন সভা অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দীপঃ
সন্দ্বীপে মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন উদ্যেগে দ্বীপের মাস্টার ছায়েদুল হকের ১৬ তম মৃত্যু বার্ষিকী ও দ্বীপের সদ্য প্রায়ত ৩ জন বিশিষ্ট ব্যক্তিদের যথাক্রমে সরকারী হাজী এবি কলেজের সাবেক অধ্যক্ষ, মোঃ রফিকুল হক, সাবেক ব্যাংকার ও সমবায় ব্যক্তিত্ব সন্দ্বীপ এসোসিএসন ও সন্দ্বীপ এডুকেশন সোসাইটির সাবেক সভাপতি শামসুল কিবরিয়া মিলন ও মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মোঃ আলমগীর এর স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল ১৩ মার্চ ২০২০ ফাউন্ডেশনের সহ সভাপতি মাষ্টার মাইনউদ্দীনের সভাপতিত্বে বিকেল ৪ টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাসেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হানিফ,এনাম নাহার বালিকা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম আকবর, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম, ক্রিড়া সমবায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল ইসলাম টিটু ও সন্দ্বীপ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন।

সংগঠনের সাধারন সম্পাদক কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন,সাংবাদিক মাষ্টার সাইফুল ইসলাম ইনসাফ, প্রধান শিক্ষক আবদুল হান্নান, মোঃ মোস্তফা , মাষ্টার মাধব চন্দ্র দাস,মোঃ বেলাল উদ্দীন,গুপ্তছড়া বাজার ব্যাবসা কল্যান সমিতির সাধারন সম্পাদক আব্দুল কাদের, মোস্তফা আল মোস্তাফিজ, তাজুল ইসলাম, শিহাব উদ্দীন নওশাদ প্রমুখ।

উপস্হিত ছিলেন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাব সহ সভাপতি মাকছুদ আলম, সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন, সমাজকর্মী কাজী রকিবুল আহসান, নাজমুল ইসলাম সুমন, বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ এলাকার গন্যমান্য বর্গরা।

আলোচনা শেষে উল্লেখিত চার গুনী ব্যক্তির আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহাফিল পরিচালনা করেন মাওলানা কাজী নিজাম উদ্দীন ও মাওলানা ইকবাল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here