সন্দ্বীপে সনাতন ধর্মাবলম্বীদের এমপি মিতার ভালোবাসার উপহার বিতারণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ৮৭ বার পড়া হয়েছে
ইলিয়াছ সুমন,
সন্দ্বীপ পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে নৌ পরিবহণ মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা এমপির সৌজন্য ভালবাসার উপহার খাদ্য দ্রব্য সামগ্রী আজ এনাম নাহার হাই স্কুলের মোড়ে সন্দ্বীপ পূজা উৎযাপন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
খাদ্য দ্রব্য বিতারণ কালে উপস্থিত ছিলেন সন্দ্বীপে উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মাঈন উদ্দীন মিশন এমপি পিএস ও হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জসিম উদ্দীন , সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন, সন্দ্বীপ পূজা উৎযাপন পরিষদের নেতা মাদব চন্দ্র মজুমদার প্রমুখ।










