সন্দ্বীপে সামাজিক দুরত্ব না মেনে চলছে হরদমে কেনাকাটা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইলিয়াছ সুমন,
করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে আজ ১০ মে থেকে স্বল্প পরিসরে দোকানপাঠ খোলা যাবে সরকারিভাবে এমন ঘোষনার পর থেকেই সন্দ্বীপে হাটবাজারে জন সমাগম বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। উপজেলার বেশিরভাগ বস্ত্রালয় সহ অন্যান্য দোকান গুলোতেও ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব বলতে কিছু নেই।

রবিবার (১০মে) সকাল ১০টায় উপজেলার বৃহত্তর শিবের হাট, আকবর হাট, ও কমপ্লেক্স বাজারে গিয়ে দেখা যায় বিভিন্ন দোকান ও কাপড়ের বড় বড় দোকানে সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে গায়ে গা ঘেঁষে কেনাকাটা করছে ক্রেতারা। বাজারের প্রায় সব দোকানেই ঠিক একই রকমের চিত্র দেখা গেছে। সরকারি নির্দেশনা মতে ১০ মে থেকে স্বল্প পরিসরে সকল দোকান খোলা যাবে। কিন্তু সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের আগেই উপজেলার কমপ্লেক্স এলাকা ও বিভিন্ন বাজারের কাপড়ের দোকানপাট খুলতে দেখা গেছে। মানুষের ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা উপেক্ষা করে বাজারের অনেক দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে চলছে কেনাকাটা। এসব দোকানের বেশি ভাগই লোক থেকে নেই কেোন মাকর্স হ্যান্ডগ্লাপ্স ও স্যানিটেশন কলম।

পুলিশের গাড়ি বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে শোনা মাত্র দোকানের গেট বন্ধ করা হয়। কিছু সময় পরে পুলিশের গাড়ি চলে যাওয়া বা মোবাইল কোর্ট স্থান ত্যাগ করা মাত্র আবার দোকান খোলা হয়। দোকানীরা কিছুতেই করোনা বিষয়ে সরকারের সতর্কতামূলক স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিচ্ছে না। ফলে বাজারগুলো করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

এবিষয়ে উপজেলানির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: মামুন জানান, মহামারী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে প্রশাসন সবসময় তৎপর রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে যেন বেচাকেনা করা হয় সেজন্য প্রতিদিন বাজারগুলোতে সরকারের সতর্কতামূলক স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রচারণা চালানো হচ্ছে। কখনও মোবাইল কোর্ট স্বাস্থ্যবিধি না মানায় জরিমানাও করছে।
উলেখ্য, গত ৩ মে উপজেলার গাছুয়া ইউনিয়নের নাহিদ নামের একজন যুবক প্রথম কোন রোগী শনাক্ত হয়। এরপর ওই রোগীর বাড়ির ঘর ও এলাকাকে লকডাউন করে উপজেলা প্রশাসন। আজ ১০ মে সন্দ্বীপে আর ও ৬ টি করোনা রোগী শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্দ্বীপে সামাজিক দুরত্ব না মেনে চলছে হরদমে কেনাকাটা

আপডেট সময় : ০৪:২৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০