Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সন্দ্বীপে ৪৮তম সমবায় দিবস পালিত

সন্দ্বীপে ৪৮তম সমবায় দিবস পালিত

সন্দ্বীপে ৪৮তম সমবায় দিবস পালিত

ইলিয়াছ সুমন, সন্দীপঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সন্দ্বীপে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত আজ হয়েছে।

সন্দ্বীপ সমবায় অধিদপ্তর ও সমবায়ী প্রতিষ্ঠান সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি।
বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান । সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে বর্নাঢ্য রেলী সন্দ্বীপের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে সমবায়ের পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে কবি আব্দুল হাকিম অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সন্বোধী চাকমা। প্রধান আলোচক ছিলেন সন্দ্বীপ উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া।
দি সেবা মাল্টিপারপাস লিঃ চেয়ারম্যান ওমর ফারুক ও রুপালী ক্রেডিড কর্মকতা কামরুল ইসলাম টিটুর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,উপজেলা সহকারী-কমিশনার ভুমি মোঃ মামুন খাঁন,সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম,কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন,মেঘনা সঞ্চয়ের চেয়ারম্যান সাইফুল ইসলাম ইনসাফ, সন্দ্বীপ ন্যাশনাল মাল্টিপারপাস চোয়াম্যান কাজী আকতার হোসেন, ফারমাস সেভিংস চেয়ারম্যান মোঃ নুরুল আমিন,আল বারাকা মাল্টিপারপাস সদস্য আবু নাসের পেলিশ্যা, আকবর হোসেন, মোঃ আব্দুর রহিম,মোঃ আব্দুল হান্নান, প্রমুখ। উপস্হিত ছিলেন। উপস্হিত ছিলেন সন্দ্বীপের ৫০ টির অধিক সমবায় সমিতির ব্যবস্হাপক কর্মকতা ও কর্মচারী সহ বিভিন্ন বিভিন্ন অনলাইন অপলাইনের সাংবাদিকরা।

এরপর সফল সমবায়ী পুরস্কার গ্রহন করেন অনাদী চক্রবর্তী, মাঈন উদ্দীন,কাজী আক্তার হোসেন,মাসুদ রানা, কামরুল হাসান,আবুল হাসেম,ওমর ফারুক,রহিমউল্যা,কামরুল ইসলাম টিটু,আমিন রসুুল হেলাল,আব্দুল হান্নান,নুরুল আমিন। সভা শেষে প্রায় ৫০০ জন অতিথি কে দুপুররের মধ্যান্ন ভোজের আয়েজন করা হয়।

তবে অনুষ্ঠানে হাক ডাক করে দুপুরের মধ্যান্ন ভোজের আয়েজন থাকলে ও উক্ত খানাতে ঠেলাঠেলি ও প্রচুর ধাক্কাধাক্কি দেখা যাই। এবং একজনের খানা শেষ না হতে আরেকজন কে চেয়ার ধরে দারিয়ে থাকতে দেখা যাই। এতে খেতে বসা লোকটি বিব্রত বোধ করে না খেয়ে উঠে পরে। এবং অনেকে না খেয়ে বাড়িতে চলে যাই। একজন সমবায়ী নাম প্রকাশ না করে বলেন সন্দ্বীপের ৫০ টির অধিক সমবায়ী প্রতিষ্ঠান থেকে এ বছর ৪৮ তম সমবায় পালন করার জন্য ৩/৪ হাজার টাকা করে আদায় করা হয়। প্রকাশনা করা ও আপ্যায়নের জন্য। কিন্ত প্রকাশনা তো হয় নাই উল্টা আপ্যায়নের নামে আমাদের এনে দাড় করাই রাখে। আপ্যায়নে নিযুক্ত সবাই প্রধান ও বিশেষ অতিথি নিয়ে ব্যস্ত হয়ে পরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here