সপ্তাহের ব্যবধানে বোয়ালখালীতে দুইটি মোটরসাইকেল চুরি!
- আপডেট সময় : ০৯:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ ১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
মাত্র এক সপ্তাহে মধ্যে বোয়ালখালী উপজেলা থেকে আরেকটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ডিসেম্বর)দুপুর আড়াই দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী সেতু কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি কালো ও নীল রঙের গ্ল্যামার মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়।
জানা যায়, উপজেলার পশ্চিম গোমদন্ডী সেতু কমিউনিটি সেন্টারে সামনে থেকে মুহাম্মদ মুরশেদের হিরো গ্ল্যামার মডেলের মোটর সাইকেলটি ( চট্টমেট্রো হ-১৬-৫৫৯০) চুরি হয়ে যায়।
চুরি যাওয়া মোটর সাইকেলের মালিক খাজা সুপার মার্কেটের মোবাইল জোনের সত্ত্বাধিকারী মুহাম্মদ মুরশেদ। তিনি জানান, দুপুর আড়াই দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী সেতু কমিউনিটি সেন্টারের সামনে মোটর সাইকেলটি রেখে ঐ ক্লাবে বিয়ের দাওয়াত খেতে যাই৷ ৪৫মিনিট পরেই ফিরে এসে দেখে গাড়িটি নেই। এসময় গাড়িটির সন্ধান না পেয়ে বুঝতে পারলেন যে চুরি হয়েছে।
মোটরসাইকেল চুরির হওয়ার বিষয়টি বোয়ালখালী থানা পুলিশকে অবগত করে একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৫৮৯) করে বলে জানান তিনি।
এবিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, পাঁচজন চোরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছি। তারা পেশাদার চোর। গাড়ি চুরির সাথে জড়িত, তবে চুরি করা গাড়ি তথ্য দিতে পারে নাই। আমরা রিমান্ডের আবেদন করেছি।
তিনি বলেন, নাম্বারবিহীন মোটর সাইকেল হওয়ার চোরেরা সে সুযোগ নিচ্ছে। তবে অভিযান অব্যাহত রেখেছি চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে।
এদিকে, এর আগে গত ৫ ডিসেম্বর রাতে উপজেলার কানুনগোপাড়া পিওর ডেইরি ফার্মের সামনে থেকে মো.শাহেদের হিরো গ্ল্যামার মডেলের মোটর সাইকেলটি ( চট্টমেট্রো হ-১৫-৬৫৮৩) চুরির ঘটনা ঘটেছে। বছরের শেষের দিকে এক সপ্তাহের ব্যবধানে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন মালিকরা।










