সম্পত্তি বিষয়ক বিরোধের ঘটনায় কধুরখীল থেকে আটক-১জন
- আপডেট সময় : ১০:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ১২৪ বার পড়া হয়েছে
বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালীর পশ্চিম কধুরখীলে সম্পত্তি বিষয়ক বিরোধের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ পূর্বক ২/৩ জনকে অজ্ঞাত বিবাদী করে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম কধুরখীলস্থ বাচা মিয়ার পুরাতন বাড়ীর মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ খোকন ৩ ডিসেম্বর বোয়ালখালী থানায় দায়ের করা মামলা নং-০১ সুত্রে জানা যায়-৩ ডিসেম্বর দুপুর আনুমানিক আড়াই টার দিকে একই ওয়ার্ডের স্থানীয় সিরাজ মেম্বারের বাড়ীর মোঃ ইব্রাহিম ছেলে মোঃ মানিক-ইরফান গং মোঃ খোকনের বসত ভিটের আঙ্গিনায় জনতা গঠন পূর্বক অবৈধ ভাবে প্রবেশ করে। এসময় তাদের হাতে থাকা লাঠিসোটা-ধারাঁলো ছুরি দ্বারা এলোপাথাড়ি আক্রমন করে খোকনের ভাই জাহেদ ও জাবেদ’র শরীরের বিভিন্ন স্থানে জখম করে নগদ টাকা চিনিয়ে নেয়াসহ বসতঘরে থাকা মূল্যবান আসবাবপত্রাদি ভাংচুর করে।
এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় মানিক- ইরফানসহ ৪জনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হলে ৫ ডিসেম্বর ইরফানকে আটক করে ৬ ডিসেম্বর হাজতে প্রেরণ করা হয়।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলে মামলা ভিত্তিতে ইরফান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।










