সরকারী রাস্তা করতে গিয়ে ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি, থানা সাধারণ ডায়েরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০ ৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:
বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ আজগর হোসেনকে প্রাণনাশের হুমকী দিয়েছে এলাকার কিছু চিহ্নিত দুস্কৃতিকারি। এ নিয়ে তার পক্ষ হতে থানায় অভিযোগ করলে এসব দুর্বৃত্তরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে তিনি প্রানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

অভিযোগ সূত্রে জানাযায়- এলাকার কিছু প্রভাবশালী জনগণের হাটাচলার সরকারী রাস্তার জায়গা দখল করে ভবন নির্মানের চেষ্টা চালালে এলাকাবাসির পক্ষ হতে অভিযোগ পেয়ে স্থানীয় ইউ পি সদস্য আজগর হোসেন তাদের নিষেধ করলে ঘটনার সূত্রপাত হয়। এতে ক্ষিপ্ত হয়ে এ মহল কথিত ০১৯১৫৪২৩১০৬ মোবাইল নম্বর হতে অনবরত ফোন দিয়ে দেখে নেয়ার হুমকী দিতে থাকে এবং বেশি বাড়াবাড়ি করলে পুরো পরিবার সহ শেষ করে দিবে বলে হুসিয়ারী দেয় দুর্বৃত্তরা।

এ নিয়ে আজগর বাদী হয়ে গতকাল শুক্রবার পশ্চিম শাকপুরা উত্তর পাড়ার নুরুল ইসলামের পুত্র মোঃ আবদুল গফুর(৩৮) ‘র বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী করার পর বিবাধীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে । তাদের আস্ফালনে প্রানের ভয়ে বর্তমানে এ ইউ পি সদস্য পালিয়ে বেড়াচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম বলেন- এ ইউ পি সদস্যের পক্ষ হতে একটি জিডি দায়েরের সত্যতা স্বীকার করে বলেন পুলিশ পুরো ব্যাপারটি খতিয়ে দেখছে। দোষীরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারী রাস্তা করতে গিয়ে ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি, থানা সাধারণ ডায়েরী

আপডেট সময় : ০৭:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০