সর্বোচ্চ রেজিষ্ট্রেশনের ভিত্তিতে চবি’র ২য় স্থান অর্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
হাল্ট প্রাইজ ফাউন্ডেশন গত ১০ বছর ধরে বিশ্বের ১২১ টি দেশের ২০০০ এরও বেশী ক্যাম্পাসে কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের মেধা ও মননকে কাজে লাগিয়ে S.D.G(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) পূরণে কাজ করে চলেছে।হাল্ট প্রাইজ ফাউন্ডেশন মূলত তরুণ প্রজন্মকে খাদ্য,শিক্ষা,চিকিৎসা,পরিবেশ ইত্যাদি জনিত বিভিন্ন ধরনের বৈশ্বিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে নতুন ধরণের ব্যবসায়িক মডেল উত্থাপনের আহ্বান করে থাকে।

গত তিন বছর ধরে ,বিশ্বের হাজারো ক্যাম্পাসের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিয়ে আসছে এবং অত্যন্ত সাফল্যের সাথে “On campus round” টি আয়োজন করেছে।এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ গত বছর “Honourable Mention Award” অর্জন করে।এই বছরও সাফল্যের ধারা বজায় রেখেছে এবং সর্বোচ্চ টিম রেজিষ্ট্রেশনের ভিত্তিতে অংশগ্রহণকারী ক্যাম্পাসসমূহের মধ্যে ২য় স্থান অর্জন করেছে।চলতি বছরে করোনা প্রকোপের মধ্যে যখন বিশ্ব থমকে গেছে,তখনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজ কমিটি নতুন আঙ্গিকে “On Campus” রাউন্ডটি আয়োজনের উদ্যোগ নিয়েছে।বিভিন্ন কর্মসূচির মধ্যে “FoodPact Photography Contest” ছিল উল্লেখযোগ্য যেখানে ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পেয়েছিল এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ই কনটেস্টটির সার্বিক সাফল্য এনে দিয়েছে।

তাছাড়া “Pitch Friday” নামক একটি “Business Idea Sharing” কনটেস্টের আয়োজন করা হয় যেখানে বিজয়ীকে 10USD পুরস্কার হিসেবে প্রদান করা হয়।তার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে “Youth Opportunities on SDG(1,2,3,8,9,10,12)”,”Entrepreneurship & Youth Activities”,”Insight on Bangladesh Economy”,”Genetic Diversity & Future of Food”, “A Journey of On Campus Winner “ইত্যাদি শিরোনামে লাইভ সেশনের আয়োজন করা হয়।”Crack To Achieve ” নামে চারদিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা নতুন মাত্রা সংযোজন করে এই বছরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় “On Campus” রাউন্ডে।এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ২০টিরও বেশি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কিভাবে একটি নতুন আইডিয়াকে ব্যবসায়িক রূপদান করা যায় এবং কিভাবে যেকোনো “Business Case Competition” অংশগ্রহণ করা যায় তার সম্পূর্ণ দিকনির্দেশনা এই কর্মশালায় আলোচনা করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ কমিটি প্রতিনিয়ত নতুনভাবে নিজেদেরকে তুলে ধরার প্রয়াসে অবিরাম কাজ করে চলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সর্বোচ্চ রেজিষ্ট্রেশনের ভিত্তিতে চবি’র ২য় স্থান অর্জন

আপডেট সময় : ০৩:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০