সর্বোচ্চ শনাক্তের দিনে সর্বাধিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০ ২১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৯৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৭ হাজার ২৪৯ জন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৫৯টি পরীক্ষাগারে ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৯০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৭৩ হাজার ৩২২টি।

নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ৯ জন নারী। তাদের ৩২ জন হাসপাতালে ও ১৪ জন বাড়িতে মারা গেছেন।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৭১ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৬ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

©ইন্ডিপেন্ডেন্ট টিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সর্বোচ্চ শনাক্তের দিনে সর্বাধিক মৃত্যু

আপডেট সময় : ০৩:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০