সল্টগোলায় বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদের উপর হামলা, আহত ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০ ৩৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর গণসংযোগে মহানগর আওয়ামী লীগ নেতা খোরশেদুল আলম আসার পর নির্বাচনীয় স্লোগানকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীসহ তার লোকজনের উপর হামলা হয়েছে। এতে ৩৮ নম্বর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদ ও ছেলেসহ মোট ৬জন গুরুতর আহত হয়েছে। আহতরা বলছেন— বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বেই এ হামলা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন চট্টগ্রামের বন্দর থানার ২ নম্বর সাইট মালুম পাড়ার লালমিয়া সওদাগরের বাড়ির মৃত হারেজের পুত্র ও ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান মুরাদ (৫৫)। তার ছেলে সাদমান সামি (১৪), ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন (৪৫) ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম। বাকি দুজন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছিন।আহত নুরুল আলম বলেন, ‘মেয়র প্রার্থীর আগমন উপলক্ষে আমরা সল্টগোলা ক্রসিং এলাকায় অপেক্ষা করছিলাম। উনি তখন আগ্রাবাদে গণসংযোগ করছিলেন। তার ঠিক আধঘণ্টা আগে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খোরশেদুল আলম সুজন সল্টগোলা এলাকায় পৌঁছান। এ সময় ৩৮ নম্বর বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে তার সমর্থকরা আমাদের উপর হামলা চালায়। এতে আমি, কাউন্সিলর প্রার্থী তার ছেলেসহ প্রায় ৫-৬ জন আহত হয়েছি। তিনজন মেডিকেলে চিকিৎসার জন্য গেছে। বাকিরা এখানে প্রাইভেট হাসপাতালে চিকিৎসারত।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন বলেন, ‘দুপুর সাড়ের ৩টার দিকে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হাসান মুরাদ তার ছেলেসহ মোট তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সল্টগোলায় বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদের উপর হামলা, আহত ৬

আপডেট সময় : ০৯:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০