সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ প্রেস কাউন্সিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯ ১১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু প্রেস কাউন্সিল সাংবাদিকদের কাজে আসছেনা। গত বছর থেকে শুরু হওয়া সাংবাদিকদের তালিকা এখনও আলোর মুখ দেখেনি। ভুল পথে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বঙ্গবন্ধু সাংবাদিকদের কল্যানে যেভাবে কাজ শুরু করেছিলেন তেমনি তার উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনাও দেশ থেকে অপ-সাংবাদিকমুক্ত করতে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছেন। দ্রুত এই তালিকা প্রণয়নের জন্য সরকারের নিকট জোরদাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। মাসব্যাপী কর্মসূচীর শেষদিন ৩১ আগষ্ট শনিবার বেলা ১২টায় টুঙ্গিপাড়ায় জাতিরজনকের সমধিতে পুস্পার্ঘ অর্পণ শেষে বিএমএসএফ’র কেন্দ্রীয় ও জেলা উপজেলা কমিটির যৌথ বৈঠকে নেতৃবৃন্দ এ কথা বলেন।

যৌথ বৈঠকে সভাপতিত্ব করেন বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম পাইলট। প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

টুঙ্গপাড়া গণপূর্ত অধিদপ্তরের গেষ্ট হাউজ ময়দানে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি আবুল হোসেন তালুকদার, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, কাজী মিরাজ মাহমুদ ও আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, আফজাল হোসেন ও মিজানুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ খায়রুল আলম, উপ-প্রচার সম্পাদক আরমান খান জয়, সদস্য কাজী সালাহ উদ্দিন নোমান, এম এ আকরাম, তুহিন লন্ডনী, কেন্দ্রীয় নেতা কামাল হোসেন, ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক কবির নেওয়াজ, ইমন দাস, রফিকুল ইসলাম মিরপুরী ও আবু বকর তালুকদার, সদস্য আজিজুল ইসলাম, আনিস লিমন, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ঝালকাঠি জেলা কমিটির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সহ-সভাপতি সত্যবান সেন গুপ্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, চট্টগ্রাম দক্ষিন জেলার সভাপতি হাকিম রানা, সহ-সভাপতি দেলোয়ার হোসেন পিপি, বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন, পাইকগাছা কমিটির সভাপতি আব্দুল আজিজ সরদার, যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়, রংপুরের পীরগঞ্জ কমিটির সভাপতি আজাদুল ইসলাম আজাদ, রাজাপুর কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, নলছিটি কমিটির সভাপতি মিলন কান্তি দাস, সহযোগি সদস্য আরিফুল ইসলাম মাসুম ও একুশে আগষ্ট বোমা হামলার শিকার সাংবাদিক শিশির প্রমুখ।

জাতির জনকের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমেদ, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, প্রেসক্লাব সদস্য বুলবুল আলম বুলু, বিএমএসএফ’র আহবায়ক শফিকুর রহমান, মাইটিভির আরিফুর রহমান, টুঙ্গিপাড়ার সাংবাদিক মুরাদ হোসেন ও বিএম বোরহানউদ্দিন, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।

নেতৃবৃন্দ অবিলম্বে সরকার ও গণমাধ্যমসমুহকে সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি মেনে নেয়ার দাবি করা হয়। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ সংগঠনকে আরো গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ ও সিদ্বান্ত গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ প্রেস কাউন্সিল

আপডেট সময় : ০৯:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯