সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করছে- শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকার আমলে সাংবাদিকরা স্বাধীন ভাবে সংবাদ করতে পারছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসাথে তিনি স্বাধীনতা ভোগের পাশাপাশি দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধের কথা মনে রাখার জন্যও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ ২৫ অক্টোবর, রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ই্‌উনিটির (ডিআরইউ) রজতজয়ন্তী অনুষ্ঠানে এসব আহ্বান জানান তিনি। সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মানুষের কল্যাণের কথা মাথায় রেখে হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে সকলেই স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছে। সাংবাদিকতাকে বাস্তবমুখী করতেই সম্প্রচার আইন করা হচ্ছে।এসময় তিনি দেশের কথা মাথায় রেখে পেশাগত দায়িত্ব পালন করতে সকলে প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘কোন দুর্নীতিকে আওয়ামী লীগ প্রশ্রয় দেয় না।’ দুর্নীতির বিচার করতে গিয়ে আওয়ামী লীগ দোষের ভাগি হয় বলেও এসময় মন্তব্য করেন তিনি।সমাজের নানা অসঙ্গতি লেখনিতে তুলে ধরে সরকারকে সহযোগিতা করায় অনুষ্ঠানে সাংবাদিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিআরইউ’র রজতজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি শাহজাহান সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ‘কর্মের গৌরবে প্রাণের সৌরভে বিপুল শক্তি একসাথে শতপ্রাণে’ স্লোগানকে সামনে রেখে চার দিনব্যাপী রজতজয়ন্তী উদযাপনের নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করছে- শেখ হাসিনা

আপডেট সময় : ০৪:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০