সাংসদ মোছলেম উদ্দিন ও তাঁর পরিবারের ১০ সদস্য করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ১০৩ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যাদের মধ্যে তাঁর স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের সদস্যরা রয়েছেন।

এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই করোনা পজিটিভ। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোন সাংসদ ও তার পরিবারে করোনা শনাক্ত হলো।

গতকাল বুধবার (১০ জুন) রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।এ সাংসদ পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরের সংক্রমণ পাওয়া গেছে করোনারভাইরাসের। যার তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

উল্লেখ্য, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে বুধবার সর্বমোট ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের সকলেই নগরীর বাসিন্দা। যাদের মধ্যে সাংসদ সদস্যসহ তার পরিবারের ১০ জন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য, চিকিৎসক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংসদ মোছলেম উদ্দিন ও তাঁর পরিবারের ১০ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৬:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০