সাউথ চট্টগ্রাম হসপিটাল পরিদর্শনে কর্ণফুলী ইউএনও শাহীনা সুলতানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১ ৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফারহান উদ্দীন (সোহাগ), কর্ণফুলী প্রতিনিধি:
অদ্য ১৭-ই জুন ২১ ইং (রোজ- বৃহস্পতিবার) হসপিটাল পরিদর্শনে আসেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহীনা সুলতানা।

এর পূর্বে হসপিটাল কতৃপক্ষ গত ২৭-ই মে হতে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তারা প্রায় দুই হাজার শিক্ষার্থীর ফ্রি ব্লাডগ্রুপিং চিকিৎসা সেবা নিশ্চিত করেছে।

এসময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হসপিটালের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামানসহ হসপিটালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহীনা সুলতানা বলেন- সাউথ চট্টগ্রাম হসপিটালের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সরকারের ইউনিক আইডি বাস্তবায়নে যখন রক্তের গ্রুপ অতি গুরুত্বপূর্ণ। কিন্তু প্রায় অধিকাংশ শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ জানা না থাকার কারনে, এদিক সেদিক ছুটছে রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য। এমন সময় এগিয়ে এসে সাউথ চট্টগ্রাম হসপিটাল ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছে তা সত্যি প্রশংসার দাবীদার। পরবর্তীতে তিনি হসপিটালের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

এ বিষয় নিয়ে সাউথ চট্টগ্রাম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশারপ হোসেন বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ছাত্র-ছাত্রীদের ইউনিক আইডি তৈরির কার্যক্রম শুরু করেছে, এতে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ থাকা বাধ্যতামূলক। তাই শিক্ষার্থীরা রক্তের গ্রুপ নির্ণয় নিয়ে যাতে বিপাকে না পড়ে এবং সরকারের কাজকে সাধুবাদ জানিয়ে আমাদের ক্ষুদ্র প্রয়াসে এই উদ্যোগ গ্রহন করা।

তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে প্রায় দুই হাজার শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপিং সম্পূর্ণ করেছি এবং সর্বোচ্ছ সংখ্যক শিক্ষার্থীর মাঝে ফ্রি ব্লাড গ্রুপিং সেবা প্রদানের চেষ্টা করছি। এবং এ সেবা কার্যক্রম শুদু মাত্র কর্ণফুলীর শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ নয়। কর্ণফুলীর গণ্ডি পেরিয়ে পটিয়া, আনোয়ারা সহ আরো বিভিন্ন উপজেলার মানুষ এই সেবা গ্রহন করছে। শিক্ষার্থীদের পরিচয়পত্র/রেজিষ্ট্রেশন কার্ড অথবা ভর্তি ফরমের ফটোকপি দিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা যাবে।

তিনি আরো বলেন- আমরা রক্তের গ্রুপ, নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে একটি ডাটাবেজ তৈরি করছি, যাতে মুমূর্ষু অবস্থায় কোন রোগীর রক্তের প্রয়োজন হলে অতিসত্বর রক্তের ব্যবস্থা করা যায়।

এবং আমরা অতিসত্বর কর্ণফুলী উপজেলা শিক্ষার্থীদের জন্য ৫০% ডিসকাউন্টে চিকিৎসা সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহন করতে যাচ্ছি। যাতে করে শিক্ষার্থীরা কম মূল্যে ভালো চিকিৎসা সেবা পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাউথ চট্টগ্রাম হসপিটাল পরিদর্শনে কর্ণফুলী ইউএনও শাহীনা সুলতানা!

আপডেট সময় : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১